প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দেশের খেলা, কিন্তু দূরদেশে বসে তাঁকে হতাশায় কামড়াতে হচ্ছে নখ। টিভিতেও যখন খেলাটা দেখা অনিশ্চিত তখন হা-হুতাশ করা ছাড়া উপায় কী? কিন্তু ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটাই দেখালেন ডেভিড ফিনি। মাতৃভূমি আয়ারল্যান্ডের খেলা দেখার জন্য টিভি স্বত্ব কিনে বসেছেন এই ভদ্রলোক। বিশ্বকাপ বাছাইয়ে সুইডেনের মুখোমুখি আয়ারল্যান্ড। কিন্তু টিভি স্বত্বের জটিলতায় অস্ট্রেলিয়ায় সেটা দেখা যাবে কি না, সেটা অনিশ্চিত ছিল। অস্ট্রেলিয়ায় অভিবাসী ফিনি তাই নিজেই জার্মান মিডিয়া কোম্পানি কেনতারোর কাছে প্রচারস্বত্ব কেনার আবেদন করেন। সেটা মঞ্জুর হয়েছে। এখন বাসায় বসেই আয়েশ করে ম্যাচটা দেখতে পারবেন ফিনি! রয়টার্স।