ভক্ত বটে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভদ্রলোকের নাম নেলসন পাভিওত্তি, পেশায় আইনজীবী৷ বয়স ৫৭৷ সাও পাওলোর ক্যাম্পিনাসের বাসিন্দা বিশ্বকাপের শুরুর আগে সংবাদমাধ্যমে উঠে এসেছেন নিজের অনন্য ‘কীর্তি’ দিয়ে। ব্রাজিল ফুটবল দলের এই বি-রা-ট ভক্ত ১৯৯৪ বিশ্বকাপের আগে ঘোষণা দিয়েছিলেন, তাঁর দেশ বিশ্বকাপ জিতলে সারা জীবন তিনি জাতীয় দলের জার্সির রং ছাড়া অন্য কোনো রঙের জামাকাপড় গায়ে তুলবেন না!

ব্রাজিল জিতেছিল সেই বিশ্বকাপ, কথা রেখেছেন পাভিওত্তিও। শুধু রেখেছেন বললে ভুল হবে, পাভিওত্তির গড়েছেন আরও অনেক উদাহরণ৷ হলুদ, সবুজ আর নীল রঙের কাপড়ই পরেন তা নয়, নিজের বাড়িও সাজিয়েছেন ব্রাজিলের পতাকার রঙে! হলুদ-সবুজ ছাড়া অন্য কোনো রঙের খাবারও খান না৷ এমনকি নিজের ভক্সওয়াগন গাড়ি দুটিকেও রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার রঙে। সত্যি পাভিওত্তির তুলনা হয় না! ওয়েবসাইট।