প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে জমেছে তুষারের পুরু আস্তরণ। এর মধ্যে কি খেলা যায়? ইংল্যান্ডের সপ্তম বিভাগের ক্লাব অ্যাশটিন ইউনাইটেড বরফে ঢাকা মাঠের একটি ছবি পোস্ট করেছিল টুইটারে। সেখানে একজন মন্তব্য করেন, এই মাঠে যদি খেলা হয় তাহলে তিনি ১০ হাজার পাউন্ড দিয়ে দেবেন। ব্যাপারটা আঁতে ঘা দিল অ্যাশটন ভক্তদের। ম্যাচের মাত্র সাত ঘণ্টা আগে ৩৫ জন ভক্ত বেলচা-শাবল নিয়ে নেমে পড়লেন মাঠে। অমানুষিক পরিশ্রম করে তাঁরা বরফের অনেকটুকুই সরাতে পারলেন। পরে তো খেলাটাও হয়ে গেল ঠিকঠাকমতো। কিন্তু টুইটারে যে ১০ হাজার পাউন্ড বাজি ধরার ঘোষণা দিয়েছিলেন, তিনি কোথায়? অ্যাশটন ইউনাইটেডের ভক্তেরা এখন হন্যে হয়ে খুঁজছে সেই লোককে। তবে টাকা পান বা না পান, ক্লাবের মর্যাদা তো রাখতে পেরেছেন! মিরর।