ভক্ত বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলো ডি মারকি
নিকোলো ডি মারকি

টুইটটা করেছিলেন মজা করেই। নিকোলো ডি মারকি ঘোষণা দিয়েছিলেন, তাঁকে কেউ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট দিলে পরের দিনই বার্লিনের উদ্দেশে যাত্রা করবেন। সেটাও সপ্তাহ খানেক আগের কথা। টুইট করার খানিক পর খোদ জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া আগনেলি প্রতিশ্রুতি দিলেন টিকিট দেওয়ার। ব্যস, ডি মারকি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন বার্লিনের উদ্দেশে। ডি মারকি জুভেন্টাসের পাঁড় ভক্ত, ক্লাবের কোনো খেলা পারতপক্ষে বাদ দেন না। তা এমন তো কত ভক্তই আছেন, ক্লাবের জন্য এমন খ্যাপাটেপনা কয়জন করতে পারেন? যাত্রা শুরুর পর নিজের টুইটার অ্যাকাউন্টে নিয়মিত ছবি দিয়েছেন। টুইটারে হু হু করে বেড়ে চলেছে তাঁর অনুসারীর সংখ্যা। আজকালের মধ্যেই অবশ্য বার্লিনে পৌঁছে যাওয়ার কথা। পিরলোরা নিশ্চয়ই তাঁর কাছ থেকে একটু হলেও উৎসাহ পাবেন! মেট্রোডটকম।