ভক্ত বলে কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্বপ্নের ফুটবলার মাঠে অনুশীলন করছেন, যেতে হবে তাঁর কাছে। ১২ বছরের ড্যানিয়েল তক্কে তক্কে ছিল। সুযোগ বুঝে সে দৌড়ে ঢুকে পড়ল মাঠে। প্রিয় তারকাকে পেয়ে নিজের আবেগ আর ধরে রাখতে পারল না, ঝরঝর করে কেঁদেই ফেলল। এরপর যেটা হলো, সে হয়তো কস্মিনকালে কল্পনাই করেনি। দুহাত দিয়ে ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ জড়িয়ে ধরলেন খুদে ভক্তকে। নিজের ট্রেনিং টপ খুলে পরিয়ে দিলেন তাকে। সঙ্গে একটা অটোগ্রাফও। পরশু ব্রাজিলের অনুশীলনে ঘটেছে এই ঘটনা। এর আগেও অবশ্য নেইমার-দানি লুইজরা ভক্তদের এমন বিস্ময় উপহার দিয়েছেন। নেইমার তো এক ভক্তকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলেছিলেন। ওয়েবসাইট।