ভক্তদের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন, এই মৌসুম শেষেই অবসরে যাবেন। কম তো নয়, ৬৮ বছর বয়স হয়েছে। সান্ডারল্যান্ড সমর্থকেরা অবশ্য মনেপ্রাণে চাইছিল, কোচ ডিক অ্যাডভোকাত থেকে যান। শেষ পর্যন্ত অ্যাডভোকাত আরও এক মৌসুম ইংলিশ লিগের এই ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্ত্রীর যে তাতে সায় ছিল, সেটা না বললেও চলে। সান্ডারল্যান্ড সমর্থকেরা এবার অভিনব একটা উদ্যোগ নিয়েছে। অ্যাডভোকাতের স্ত্রীকে ফুল কিনে দেওয়ার জন্য ক্লাবের ওয়েবসাইটে একটা তহবিল খুলেছে। ১৫০ পাউন্ড হলেই চলত, এর মধ্যেই অবশ্য ২ হাজার পাউন্ড উঠে গেছে! গার্ডিয়ান।