ভক্তদের একাদশে ভারতেরই চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০তম টেস্ট উদ্যাপন উপলক্ষে সর্বকালের সেরা টেস্ট একাদশ নির্বাচন করার আহ্বান জানানো হয়েছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। আইসিসি অবশ্য একটা সংক্ষিপ্ত তালিকা করে দিয়েছিল। আড়াই লাখের বেশি ভোট পড়েছে। একাদশে আধুনিক যুগের ক্রিকেটারদেরই প্রাধান্য।চারজন করে ভারতীয় ও অস্ট্রেলিয়ান আছেন একাদশে, ক্যারিবিয়ান দুজন আর পাকিস্তানি একজন। সোবার্স-ইমরান-বোথামদের টপকে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন কপিল দেব! ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সাড়ায় অভিভূত আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত, ‘গত মাস খানেক যে ধরনের সাড়া আমরা পেয়েছি, সেটা বিস্ময়কর। টেস্টের চিরন্তন জনপ্রিয়তাও প্রমাণিত হয় এতে। এত গ্রেটদের থেকে ১১ জন নির্বাচন সহজ ছিল না। দল দেখেই বোঝা যাচ্ছে, এখনকার ক্রিকেটপ্রেমীদের আধুনিক ক্রিকেটারদের দিকেই ঝোঁক বেশি।’পিপলস ড্রিম ইলেভেন: বীরেন্দর শেবাগ, সুনীল গাভাস্কার, ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, কপিল দেব, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, কার্টলি অ্যামব্রোস, গ্লেন ম্যাকগ্রা। ওয়েবসাইট।