ভক্তদের ভোটে সেরা রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—কে জিতবে এবারের ফিফা ব্যালন ডি অ’র? এই মুহূর্তে ফুটবল বিশ্বের সবচেয়ে বিতর্কিত প্রশ্ন এটি। সম্মানজনক এই পুরস্কারটা কে জিতবেন, সময়ই তা বলে দেবে। তবে ২০১১-১২ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় সেরা খেলোয়াড় কে, এ নিয়ে একটি জরিপ চালিয়েছিল ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম। ভক্তদের ভোটে গত মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।জরিপে মোট ৩৯ হাজার ভক্ত অংশ নেন। এর মধ্যে ৪১.৩৪ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পর্তুগিজ উইঙ্গার রোনালদো। আর্জেন্টাইন সুপারস্টার মেসি পান ৩৪.৩১ শতাংশ ভোট।জরিপে দেখা যায়, ভোটদাতারাদের তিন-চতুর্থাংশ ভোট দিয়েছেন রোনালদো ও মেসিকে। ইতালির মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো ১০.৯৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এর পরের অবস্থান যথাক্রমে দিদিয়ের দ্রগবা (প্রাপ্ত ভোট ৫.৩৩ শতাংশ) এবং ইকার ক্যাসিয়াসের (প্রাপ্ত ভোট ৩.৭২ শতাংশ)।ভক্তদের ভোটে সেরা দশ:১. ক্রিস্টিয়ানো রোনালদো (প্রাপ্ত ভোট ৪১.৩৪ শতাংশ)২. লিওনেল মেসি (প্রাপ্ত ভোট ৩৪.৩১ শতাংশ)৩. আন্দ্রেয়া পিরলো (প্রাপ্ত ভোট ১০.৯৯ শতাংশ)৪. দিদিয়ের দ্রগবা (প্রাপ্ত ভোট ৫.৩৩ শতাংশ)৫. ইকার ক্যাসিয়াস (প্রাপ্ত ভোট ৩.৭২ শতাংশ)৬. আন্দ্রেস ইনিয়েস্তা (প্রাপ্ত ভোট ১.৮৯ শতাংশ)৭. ইয়াইয়া তোরে (প্রাপ্ত ভোট ০.৯০ শতাংশ)৮. জাভি (প্রাপ্ত ভোট ০.৫৫ শতাংশ)৯. অ্যাশলে কোল (প্রাপ্ত ভোট ০.৪৯ শতাংশ)১০. সার্জিও র্যামোস (প্রাপ্ত ভোট ০.৪৮ শতাংশ)