ভক্তের কাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই না হলে ভক্ত! একবার জেল খেটেছেন। যদি সুযোগ পান একই কাণ্ড করে আবারও জেলে যেতে রাজি। ঘটনাটা কদিন আগের। যুক্তরাষ্ট্রে রিয়াল মাদ্রিদ-চেলসি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচে হঠাৎই রোনাল্ড জিওকা নামের ১৯ বছর বয়সী এক দর্শক মাঠে ঢুকে পড়েন। এত কাছে গিয়ে প্রিয় খেলোয়াড়কে শুধু চোখে দেখেই ফিরবেন! রোনাল্ড জড়িয়ে ধরেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। বলেন, তিনিই তাঁর আদর্শ। মুচকি হেসে রোনালদোও জড়িয়ে ধরেন। তবে বেরসিক পুলিশ ধরে নিয়ে জিওকাকে পুরে দেয় হাজতে। এক রাত থেকেই অবশ্য ছাড়া পেয়েছেন। তবে জেল খাটলেও কোনো দুঃখ নেই, রোনালদোর ছোঁয়া তো পেয়েছেন। ওয়েবসাইট।