ভক্তের কাণ্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যানয়ের রাস্তায় চলন্ত স্কুটার থেকে মোবাইলে বেকহামের ছবি তুলছেন এক মহিলা। তাঁর মাথায় হেলমেট নেই। দুই হাঁটুর ওপর ছিল অরক্ষিত এক বাচ্চা শিশু। এক হাতে মোবাইল থাকায় তাঁর অন্য হাত স্কুটারের হ্যান্ডলে। বেকহামের ফেসবুকে পোস্ট করা এই ছবিটি নিয়ে ভিয়েতনামে তুমুল সমালোচনা চলছে। ছবিটিতে লাইক পড়েছে প্রায় ৭ লাখ। আর মন্তব্য প্রায় ১৯ হাজারের মতো। বেশির ভাগ মন্তব্যেই সমালোচনা। এভাবে ঝুঁকি নিয়ে ছবি তুলতে নেই, এমন মন্তব্যের পাশাপাশি ছবিটি পোস্ট করার জন্য সমালোচনা করা হয়েছে বেকহামের। কেউ কেউ সমর্থকদের ঝুঁকিতে না ফেলতে ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ফুটবলারকে। ছবিটি নজর এড়ায়নি ভিয়েতনামের প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদমাধ্যমের। আইন ভাঙার জন্য দোষারোপ করা হয়েছে ওই মহিলা বেকহাম-ভক্তকে। এএনআই।