ভক্তের চিঠিতে আবেগী লুইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইজকে লেখা ভক্তের সেই চিঠি
লুইজকে লেখা ভক্তের সেই চিঠি

সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সেদিন অধিনায়কের বাহুবন্ধনী উঠেছিল ডেভিড লুইজের হাতে। বিরাট পরাজয়ের পর লুইজকে বানানো হলো ‘বলির পাঁঠা’! স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্যথিত, মানসিকভাবে বিধ্বস্ত। তবে আনালুজ পেনা রিয়ালে নামের এক তরুণের লেখা এক চিঠিতে লুইজের মনটা হালকা হলেও হতে পারে।

জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর লুইজের চোখে বাঁধভাঙা অশ্রু। ছবি: রয়টার্স
জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর লুইজের চোখে বাঁধভাঙা অশ্রু। ছবি: রয়টার্স



পর্তুগিজ ভাষায় লেখা আনালুজ চিঠিতে লিখেছেন, ‘ডেভিড লুইজ, আমার নাম আনালুজ। বিশ্বকাপে ব্রাজিলের সব খেলা আমি দেখেছি। তোমার অনেক খেলা দেখেছি। আমার মতে, তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। তুমি তোমার সেরাটাই করেছে। তুমি অসাধারণ অধিনায়ক।

জীবন এমনই। মানুষ কখনো হারে, কখনো জেতে। তবে মানুষ কেবল জিততে চায়। ডেভিড লুইজ, তুমিই আমার চ্যাম্পিয়ন।—আনালুজ পেনা রিয়ালে।’

চিঠিটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পিএসজি ডিফেন্ডার। হূদয় ছোঁয়া চিঠি দেখে সান্ত্বনা খুঁজে নিতে পারেন ব্রাজিল-সমর্থকেরা।