প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুম শুরুর আগে যখন বাজিটা ধরেছিলেন, অনেকে নিশ্চয়ই হাসাহাসি করেছিল। ১০ পাউন্ড নির্ঘাৎ জলে গেছে, কেভাল নাকেশ্রীকে এমন কথাও হয়তো শুনতে হয়েছে। আর ভাগ্যিস এই ‘বোকামিটা’ করেছিলেন নাকেশ্রী। ১০ পাউন্ড বিনিয়োগ করে এরই মধ্যে পাঁচ হাজার পাউন্ড পেয়ে গেছেন। আর লেস্টার সিটি চ্যাম্পিয়ন হলে পেয়ে যাবেন আরও ৩৩ হাজার পাউন্ড। এই মৌসুমে যে অবস্থা, মনে হচ্ছে নাকেশ্রীর অর্থ সমাগম কেউ ঠেকাতে পারবে না! পরশু ম্যান সিটিকে হারিয়ে লেস্টার এখন শীর্ষে বেশ জাঁকিয়েই বসেছে। কিন্তু এত দল থাকতে নাকেশ্রী লেস্টারের পক্ষে বাজি ধরতে গেলেন কেন? ‘ফক্স’দের পাঁড় ভক্ত তিনি। তাঁর স্থির বিশ্বাস, লেস্টার চ্যাম্পিয়নই হবে। এমন বিশ্বাস অনেক ভক্তেরই থাকে, বাজি ধরার বুকের পাটা থাকে কয়জনের? ডেইলি এক্সপ্রেস।