প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেম মানে না সীমানাপ্রাচীর! ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কই বা এতে প্রভাব ফেলবে কীভাবে? তাই পাকিস্তানে বিরাট কোহলির ভক্তের বাড়িতে ওড়ে ভারতের পতাকা। আর শহীদ আফ্রিদির ভারতীয় ভক্তের গায়ে ওঠে পাকিস্তানের জার্সি। এ নিয়ে অবশ্য মামলার ঝামেলাও পোহাতে হয়েছে ওই দুই পাগল ভক্তকে। কিন্তু এতে প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসা আপনি কেড়ে রাখতে পারেন না! পারেন না বলেই মেলবোর্নে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে আজহার, ওয়ার্নার, স্মিথদের ছাপিয়ে মহেন্দ্র সিং ধোনি খবর হয়ে ওঠেন। দেশের জার্সি গায়েই বক্সিং ডে টেস্ট দেখতে যান পাকিস্তানের এক সমর্থক। তবে জার্সির পেছনে লেখা ছিল তাঁর প্রিয় খেলোয়াড় ভারতের ওয়ানডে অধিনায়ক ধোনির নাম। জি নিউজ।