প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁদের বিচ্ছেদের খবরটা ফেসবুকে জানিয়ে দিয়েছিলেন লিন্ডসে ভন। পরপরই নিজের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ভনকে প্রশংসা-বৃষ্টিতে ভিজিয়ে দেন গলফের সাবেক এক নম্বর তারকা, ‘লিন্ডসের সঙ্গে কাটানো গত তিনটি বছর আমার কাছে আজীবন রোমন্থনের স্মৃতি হয়ে থাকবে।’ এই কদিনেই তা প্রমাণ হয়ে গেল! গত রোববার সমঝোতার মাধ্যমে সম্পর্কের ইতি টেনেছে এই জুটি। কিন্তু লিন্ডসের বিরহে কাতর এখন উডস! চোখের দুই পাতা নাকি এক করতে পারছেন না। সেটিও টানা তিন রাত! আমেরিকান গলফার জানাচ্ছেন, ‘মিথ্যা বলব না, গত তিন দিন খুবই অসহনীয় কেটেছে আমার।’ ভনেরও কি এমন ‘অসহনীয়’ সময় কাটছে? ফক্স স্পোর্টস।