ভনের ভুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকেরই দাবি ছিল, লর্ডসে ইংল্যান্ডের হারের পর অ্যালিস্টার কুককে নেতৃত্ব থেকে সরানোর। সেই দাবিতে সুর মিলিয়েছিলেন মাইকেল ভনও। ব্যাটিং ফর্ম ফিরে পেতে কুককে ছয় মাস ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু নিজের ভুল বুঝতে সময় নিলেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, ‘কোনো সন্দেহ নেই, আমি ভুল বলেছিলাম। আড়াই সপ্তাহ আগে বলেছিলাম, একটা বিরতি তার জন্য ভালো হবে।’ লর্ডসে হারের পর সমালোচনার মুখে কুক জানিয়েছিলেন, ইংল্যান্ডের বর্তমান তরুণ দলটাকে এগিয়ে নেওয়ার সামর্থ৵ তাঁর আছে। ভারতের বিপক্ষে সাউদাম্পটন এবং ওল্ড ট্রাফোর্ডে জয়ের পর ভনও মনে করছেন, যা বলেছিল কুক, সেটা সে করে দেখিয়েছে। এএফপি।