ভনের ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক হয়েছে আর না, আমি আর বাইসাইকেল দেখতে চাই না। ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন এমনটা বলতেই পারেন। কম তো হলো না, এই সাইকেলে চেপেই যে ইংল্যান্ডের পথেপ্রান্তরে প্রায় ৪৬২ মাইল পাড়ি দিয়েছেন। লরিয়াস স্পোর্ট ফর গুড ফাউন্ডেশন ও ক্রিকেট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শিশুদের জন্য তহবিল সংগ্রহেই ভনের এই সাইকেলভ্রমণ। অ্যাশেজ-পরবর্তী ওয়ানডে সিরিজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দলকে অনুসরণ করেই সাজানো হয়েছিল ভনের পথ। সফরের বিভিন্ন সময়ে ভনের সঙ্গী ছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস, টিম হেনম্যান ও ভিক্টোরিয়া পেন্ডেলটনের মতো ক্রীড়া তারকারা। ওয়েবসাইট।