ভবিষ্যতের জন্য সতর্ক করা হলো শাহরিয়ারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় কোনো শাস্তি হয়নি শাহরিয়ার নাফীসের। তবে শুনেছেন সতর্কবার্তা। ভবিষ্যতে আর কখনো ও রকম আচরণ করলে ছয় মাসের জন্য বহিষ্কার করা হবে তাঁকে। করা হবে আর্থিক জরিমানাও।ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টের এক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল অধিনায়ক শাহরিয়ার নাফীসকে। পরশু ওই ঘটনার শুনানিতে শৃঙ্খলা কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর শাহরিয়ারসহ টিম ম্যানেজমেন্ট সদস্যদের বক্তব্য শুনেছেন। কাল সেটা নিয়ে তিনি কথা বলেছেন বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও প্রধান নির্বাচক আকরাম খানের সঙ্গে। আনুষ্ঠানিক সিদ্ধান্তটা এসেছে এর পরই। সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ‘শাহরিয়ারকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হবে। ভবিষ্যতে আর কখনো একই অপরাধ করলে তাঁকে আর্থিক জরিমানাসহ ছয় মাসের জন্য বহিষ্কার করা হবে।’