প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান লেখা আর গাওয়া তো অনেক হলো, এবার পেশা পরিবর্তনের চিন্তাভাবনা শুরু করতে পারেন নোয়েল গালাহার। নামতে পারেন হাত দেখা আর ভবিষ্যদ্বাণীর ‘ব্যবসা’তেও! অন্তত ফুটবল ম্যাচের ভবিষ্যদ্বাণীতে অক্টোপাস পলকেও হারিয়ে দিচ্ছেন এই গায়ক। পরশু ইংলিশ লিগ কাপের ফাইনালেই নিজের ‘অতিপ্রাকৃত ক্ষমতা’ জাহির করলেন গালাহার। ম্যাচের আগে একটি টেলিভিশনের পক্ষ থেকে সম্ভাব্য ফল জিজ্ঞেস করা হয়েছিল ম্যানচেস্টার সিটির এই তারকা সমর্থককে। উত্তরে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। এটাও যোগ করেছিলেন, শেষ পর্যন্ত পেনাল্টিতেই জিতবে তাঁর দল। ম্যাচ জেতানো পেনাল্টিটা কে নেবেন? এ প্রশ্নের উত্তরে বলেছিলেন ইয়াইয়া তোরের নাম। পরশু লিভারপুলকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়েছে সিটি। শেষ শটটি কে নিয়েছেন? ইয়াইয়া তোরে! এএফপি