প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোতির্বিদ্যা, ভাগ্যগণনা—এসবে বিশ্বাস করেন কি না কে জানে! করলে মহেন্দ্র সিং ধোনির কাছে খবরটা বড় ধাক্কা হয়ে লাগার কথা। ভারতের এক জ্যোতিষী যে ঘোষণা করে দিয়েছেন, ভারত বিশ্বকাপ জিতবে না! ধোনির কাছে আরও খারাপ লাগতে পারে, জ্যোতিষী বিশ্বকাপ পাকিস্তানের হাতেই যাওয়ার সম্ভাবনা বেশি দেখছেন। ভারতের গ্রিনস্টোন লোবো নামের এই জ্যোতিষী কতটা সঠিকভাবে ভবিষ্যৎ বলতে পারেন, সেটি তো ভবিষ্যতেই জানা যাবে। অবশ্য এই ভাগ্যগণনা নাকি শুধুই ঝাড়ফুঁক-তুকতাক নয়। লোবোর দাবি, বৈজ্ঞানিক উপায়ে গবেষণা করেন তিনি। আর তাঁর বিশ্লেষণ বলছে, গ্রহ-তারার অবস্থান ধোনির পক্ষে নেই। ভারত অধিনায়কের হাতে তাই বিশ্বকাপ শিরোপা দেখা যাবে না। তবে পাকিস্তানই জিতবে, সেটিও সরাসরি বলেননি লোবো। যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয়, তাহলেই শহীদ আফ্রিদির হাতে শিরোপা ওঠার সম্ভাবনা বেশি। ভি-ক্রিকেট।