ভবিষ্যর‌্যা ফুটবলারদের যাত্রা হলো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী ও মোহামেডানের জার্সি গায়ে খেলছে একদল কিশোর। একসঙ্গে ক্যাম্পে থাকছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলছে, এই দৃশ্য আগে কখনো দেখেনি বাংলাদেশের ফুটবল। সুযোগটা করে দিয়েছে বাফুফের উদ্যোগে প্রথমবারের মতো পেশাদার দলগুলোর অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে প্রশংসনীয় এই আয়োজন।প্রথম দিনের দুটি ম্যাচেরই ফল ২-১। আরামবাগকে হারিয়েছে মোহামেডান, সন্ধ্যায় ফ্লাডলাইটে আবাহনীর বিপক্ষে জিতেছে মুক্তিযোদ্ধা। পেনাল্টি থেকে মোহামেডানকে এগিয়ে নেয় রাজীব। মাসুদের গোলে সমতা ফেরায় আরামবাগ। এরপর স্বপন গোল করে জয় এনে দিয়েছে মোহামেডানকে। মুক্তিযোদ্ধার দুটি গোলই ইব্রাহিমের। প্রথমটি দারুণ এক ফ্রি-কিক থেকে সরাসরি জালে। ২-০ হওয়ার পর আবাহনীর হয়ে ব্যবধান কমায় মঞ্জুরুল। বড় দলের জার্সি গায়ে খেলা এই কিশোরদের জন্য একটা প্রাপ্তিই। ম্যাচ দুটিও বেশ ভালো হয়েছে। বোঝাই যায়নি এরা নবীন ফুটবলার। বিশেষ করে কর্নার, ফ্রি-কিকগুলো ছিল বেশ নিখুঁত। চার দলের কর্মকর্তাদেরও বেশ সক্রিয় দেখা গেছে। আজ বিজেএমসি-ব্রাদার্স, শেখ রাসেল-ফেনী সকার দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে (৩-৩০ মি. ও ৫-৩০ মি.)।