প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যানের আকাশে সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলতে ক্রিকেট তারাদের কত লড়াই! আকাশের ব্যাপ্তি অমন বিশাল না হলেও লড়াই একটা আছে ভবিষ্যৎ তারাদেরও। কালই যেমন এক তারা ছাড়িয়েছেন চাঁদকে! সেটি কিন্তু আক্ষরিক অর্থেই। ভারতের উন্মুক্ত চাঁদকে ছাড়িয়ে সবচেয়ে বেশি যুব ওয়ানডে সেঞ্চুরি এখন পাকিস্তানের সামি আসলামের। কাল দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয় এনে দেওয়া সেঞ্চুরিটি ছিল বাঁহাতি ওপেনারের ষষ্ঠ যুব ওয়ানডে সেঞ্চুরি। চাঁদের ছিল ৫টি। আসলামের বয়স এখনো ১৮, সুযোগ আছে তাই নিজেকে ছাড়িয়ে যাওয়ার। চাঁদের বয়স চলছে ২০, চারটি করে সেঞ্চুরি করা ক্যামেরন ব্যানক্রফট ও কুইন্টন ডি ককের বয়স ২১।