ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজে বয়স হবে ৩৮। সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা সুবিধার নয়। দুয়ে মিলিয়ে ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ম্যাচটি হয়তো খেলে ফেলেছেন রিকি পন্টিং। তবে ‘শত্রু’ দেশে গিয়ে অ্যাশেজ জয় করার সুযোগটাও মিস করতে চান না অস্ট্রেলিয়া টেস্ট দলের এ অধিনায়ক।ইংল্যান্ডের মাটি যেন সহ্যই হয় না পন্টিংয়ের। ইংল্যান্ডের মাটিতে ২০ টেস্টে গড় রান ৪১.৭৯। দলকে নেতৃত্ব দিয়ে ১২ টেস্টে মাত্র তিনটিতে জয় এনে দিতে পেরেছেন পন্টিং। অধিনায়ক হিসেবে ইংল্যান্ড থেকে সিরিজ জয়ের কৃতিত্ব নেই। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে পন্টিং ইংল্যান্ড থেকে সিরিজ জয় করতে মরিয়া হয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দুশ্চিন্তার কারণ, ২০১৩ সালের অ্যাশেজ পর্যন্ত দলে জায়গা থাকে কি না। আগের মতো ব্যাটে আলো ছড়াতে পারেন না। টেস্টে গড় রান ৪৮.৪০, অথচ গত এক বছরের গড় মাত্র ৩৯.৮১।নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে ক্রিকইনফোকে পন্টিং বলেন, ‘আমি সত্যিই জানি না। সবকিছু নির্ভর করছে কতটা ভালো খেলতে পারব তার ওপর। দেশের প্রতিনিধিত্ব করার সময় প্রতি মুহূর্ত আমি উপভোগ করি। কিন্তু ভালো খেলতে না পারলে আমার চাওয়া-পাওয়ার মূল্য থাকবে না।’