ভয়ে দেশছাড়া কাসপারভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র প্রতিপক্ষ হয়ে গেলে কি আর সেখানে থাকা যায়? গ্যারি কাসপারভও তাই দেশছাড়া। দাবার সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়ন বেশ আগে থেকেই রাশিয়ার ভ্লাদিমির পুতিন সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু কয়েক মাস ধরে চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে বড় ভূমিকা রাখছিলেন। সেটাই কাল হয়েছে। যাঁরা এ আন্দোলনে যুক্ত ছিলেন তাঁদের একে একে ধরে নিয়ে যাচ্ছে রুশ পুলিশ। ভয়ে এরই মধ্যে দেশ ছেড়েছেন অনেক বুদ্ধিজীবী। এ তালিকায় সর্বশেষ নামটা কাসপারভ। ‘আন্দোলনের সঙ্গে যুক্ত সবাইকে একে একে যখন ধরে নিয়ে জেরা করা হচ্ছে তখন থেকেই আমি দেশছাড়া’—সুইজারল্যান্ডের জেনেভা থেকে পরশু নিজের দুঃখের কথা জানিয়েছেন কাসপারভ। এএফপি।