ভরসা এখন ঢাকায় থাকা বিদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২-১১ ডিসেম্বর দিল্লিতে সাফ ফুটবল। ঈদের ছুটি কাটিয়ে কাল আবাসিক ক্যাম্প শুরু হয়েছে জাতীয় দলের। এ সময়টা দেশের বাইরে ভালো দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলতে চেয়েছিলেন কোচ। সেই ‘সৌভাগ্য’ সম্ভবত হচ্ছে না।বাফুফের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিচ্ছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ঈদের আগে ক্ষোভ জানিয়েছেন বাদল রায়ের নেতৃত্বাধীন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ওপর, কে কী কাজ করল, সেই হিসাব নিতে হবে এখন। সবাই নিজ কাজ ঠিকভাবে করলে সমস্যা থাকার কথা নয়।’ শুনে বাদল রায় দাবি করেন, জাতীয় দলের জন্য টাকা আনা তাঁর কমিটির নয়, ওটা বাফুফের দায়িত্ব।কাল অবশ্য বাদল রায় তাঁর বক্তব্যের ব্যাখ্যায় বলেছেন, ‘ব্যবস্থাপনা কমিটি দায় এড়ায়নি। নিশ্চয়ই দায় আছে। তবে সভাপতি সাহেব সব স্পনসর একাই আনেন বলে তাঁর করা দাবি ঠিক নয়। স্পনসর আমরা সবাই মিলেই আনি। এভাবে কথা বললে দূরত্ব তো তৈরি হবেই।’বাফুফে কর্তারা ঝগড়ায় ব্যস্ত, ওদিকে আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালয়েশিয়ার সঙ্গে দুটি অনুশীলন ম্যাচ খেলছে ভারত (গুয়াহাটি এবং কলকাতায়)। ২৯ নভেম্বর খেলবে জাম্বিয়ার সঙ্গে। নেপাল চারটি দেশ ঘুরে অনুশীলন ম্যাচ খেলছে। আর বাংলাদেশ?‘স্পনসর পেলে মালয়েশিয়ায় অনুশীলন ম্যাচ খেলতে পাঠাব। তবে এখনো স্পনসর চূড়ান্ত হয়নি’—কাল বলেছেন বাদল। ঢাকায় থাকা বিদেশি ফুটবলারদের সঙ্গে (শেখ জামাল নেপাল যাচ্ছে বলে তাদের ৭ বিদেশিকে পাওয়া যাচ্ছে না) দু-এক দিনের মধ্যে একটা ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। বিদেশিদের খোঁজার দায়িত্ব পেয়েছেন স্থানীয় কোচ কামাল বাবু। তিনিই এখন বাফুফের ভরসা!