ভরসা যখন ধারাভাষ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৫০ সালে একবার বেতারে বিশ্বকাপে ব্রাজিল ম্যাচের ধারাভাষ্য শুনেছিলেন৷ পরশু মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপে ব্রাজিলের আরেকটা ম্যাচের ধারাভাষ্য শুনলেন ব্রাজিল কিংবদন্তি পেলে৷ তবে সেটা নিতান্ত বাধ্য হয়েই৷ পরশু ব্রাজিল-মেক্সিকো ম্যাচটি দেখতে সান্তোস থেকে ফোর্তালেজা স্টেডিয়ামে পৌঁছাতে বেশ দেরিই হয়ে গিয়েছিল পেলের৷ যানজটে আটকা পড়েছিলেন, ততক্ষণে প্রথমার্ধের খেলা শেষ৷ কিন্তু খেলা শোনার জন্য গাড়ির বেতারই সহায় হলো ফুটবল-সম্রাটের, ‘যানজটটা বেশ ভুগিয়েছে৷ আমি প্রথমার্ধের খেলা গাড়িতে বসেই শুনেছি৷ এমনই যানজট ছিল যে গাড়ি একটুও এগোচ্ছিল না৷’ ৭৩ বছর বয়সী পেলে নিজেই গাড়ি চালাচ্ছিলেন৷ ধারাভাষ্য শুনতে শুনতে যেন স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন, ‘আমি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ব্রাজিল ম্যাচের ধারাভাষ্য শুনলাম৷ সেই ১৯৫০ সালে একবার শুনেছিলাম৷’ ওয়েবসাইট৷