ভলিবলে চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় গতকাল শেষ হওয়া এশিয়ান সিনিয়র ভলিবলের মধ্যাঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ফাইনালে তুর্কমেনিস্তান ৩-২ সেটে হারিয়েছে মালদ্বীপকে। স্থান নির্ধারণী ম্যাচে একই ব্যবধানে নেপালকে হারিয়ে তৃতীয় হয়েছে আফগানিস্তান। প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।