ভলিবলে চ্যাম্পিয়ন স্কলাস্টিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তস্কুল ভলিবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে স্কলাস্টিকা। ফাইনালে তারা হারিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ও গ্রিন হেরাল্ড স্কুলকে। টুর্নামেন্টে অংশ নিয়েছে রাজধানীর ১৮টি স্কুল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন আকবর।