ভলিবলে সেরা পিডিবি-বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে দিন শেষে হাসিমুখে ফিরেছে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিজেএমসি। পুরুষ ভলিবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা, ফাইনালে ৩-২ সেটে হারিয়েছে তিতাস গ্যাসকে। মহিলা বিভাগের ফাইনালে বিজেএমসি ৩-১ সেটে হারিয়েছে আনসার ও ভিডিপিকে। প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে সেরা অ্যাটাকার হয়েছেন তিতাসের শিহাব, মেয়েদের সেরা আনসারের লাকি। সুশৃঙ্খল দলের পুরস্কার জিতেছে চট্টগ্রাম বিভাগ। কাল ভলিবল থেকে অবসর নিলেন ২৬ বছর ধরে খেলে যাওয়া আখিরুন নেসা।