ভলিবলেও ব্রাজিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে জনপ্রিয় দুই খেলা, দুটিতেই সোনা। রিও অলিম্পিকে আর কিছু না জিতলেও বোধ হয় চলত ব্রাজিলের! ফুটবলে নেইমারদের আক্ষেপ ঘোচানোর এক দিন পর পরশু অলিম্পিকের শেষ দিনে ভলিবলেও সোনা জিতেছে ব্রাজিলের পুরুষ দল। মারাকানাজিনহোতে ফাইনালে ইতালিকে ৩-০ সেটে হারিয়েছে ব্রাজিল। এর আগে বেইজিং ও লন্ডনে টানা দুই ফাইনালে হেরেছিল দলটি।
শেষ দিনে অঘটন দেখেছে পুরুষ হ্যান্ডবল ফাইনাল। আগের দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছে ডেনমার্ক। গত আট বছরে দুটি অলিম্পিক, তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান কাপ জেতা ফরাসিরা হেরেছে ২৬-২৮ গোলে। এএফপি।
শেষ দিনে সবচেয়ে বেশি চারটি সোনার নিষ্পত্তি হয়েছে বক্সিংয়ে। এই চার সোনার অর্ধেকই পেয়েছে উজবেকিস্তান। অবশিষ্ট দুটির একটি পেয়েছে ফ্রান্স, আরেকটি যুক্তরাষ্ট্র।