প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসা সালেহ আল বুয়াইনাইন মোটেই তালপাতার সেপাই নন। অথচ কাতারের এই ভারোত্তোলক বহু কষ্টে তুললেন ৬০ কেজি। যেটি ৭৭ কেজি শ্রেণির একজন ভারোত্তোলকের কড়ে আঙুল দিয়েই তুলে ফেলার কথা। আর ক্লিন অ্যান্ড জার্কে তুলতে পারলেন মাত্র ৮০ কেজি। সব মিলে মাত্র ১৪০ কেজি, কাছাকাছি প্রতিদ্বন্দ্বীর চেয়ে পাক্কা ৯০ কেজি কম। মেয়েদের ৪৮ কেজি বিভাগে সবার নিচে থাকা প্রতিযোগীও বুয়াইনাইনের চেয়ে ২৬ কেজি ওজন বেশি তুলেছেন। সেই প্রতিযোগীর উচ্চতা আবার ৪ ফুট ৭ ইঞ্চি। কাতারের এই ভারোত্তোলককে নিয়ে কাল ইনচনে রীতিমতো হাসাহাসিই পড়ে গেল। তা এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় এসে হাসির পাত্র হওয়ার কী দরকার ছিল? কাতারের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুয়াইনাইন ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন! এএফপি।