ভাইজাগ দাবার শীর্ষে রাজীব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইজাগ গ্র্যান্ডমাস্টার্স দাবার পঞ্চম রাউন্ড শেষে তিনজনের সঙ্গে শীর্ষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠানরত টুর্নামেন্টে চার পয়েন্ট করে নিয়ে ১২ জনের সঙ্গে দ্বিতীয় স্থানে আরেক গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আবু সুফিয়ান, মেহেদি হাসান, তৈয়বুর রহমান ও দেবরাজ চ্যাটার্জি সাড়ে তিন পয়েন্ট করে পেয়েছেন।