ভাইজাগে শিরোপা দেখছেন রাজীব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইজাগ গ্র্যান্ডমাস্টার্স দাবায় চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে চলেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন (রাজীব)। ১১ রাউন্ডের টুর্নামেন্টের নবম রাউন্ড শেষে সাড়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। সাত পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ছয়জন। কাল রাজীব ড্র করেছেন আর্মেনিয়ার গ্র্যান্ডমাস্টার ডেভিড পেত্রোশিয়ানের সঙ্গে।