ভাইবোনের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইবোনের মধ্যে দারুণ মিল। দুজনই পেশাদার ফুটবলার, দুজনই স্ট্রাইকার। পরশুর দিনটা দুজনের জন্যই হলো সোনায় সোহাগা। গোল পেয়েছেন দুজনই। হাল সিটির স্ট্রাইকার সোনে আলুকো পরশু প্রিমিয়ার লিগে পেয়েছেন নিজের প্রথম গোল। সেই গোলেই নিউক্যাসলকে হারিয়েছে হাল! একই দিনে সোনের দুই বছরের বড় বোন এনিওলা আলুকোও গোল পেয়েছেন। এনিওলারটা অবশ্য ক্লাব ফুটবলে নয়, ইংল্যান্ডের হয়ে মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে বেলারুশের বিপক্ষে। দুই ভাইবোন পরে টুইট করে অভিনন্দন জানিয়েছেন পরস্পরকে। এত সব মিলের দুজনের মধ্যে বড় অমিল—ভাই সোনে যেখানে খেলেন মাতৃভূমি নাইজেরিয়ার হয়ে, সেখানে বোন এনিওলার দল ইংল্যান্ড। এএফপি।