ভাইয়ের শোক বুকে চেপে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইয়ের শোক বুকে চেপেই গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবেন তোরে ভাইয়েরা ছবি: এএফপি
ভাইয়ের শোক বুকে চেপেই গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবেন তোরে ভাইয়েরা ছবি: এএফপি

দুই ভাই একসঙ্গে দেশের হয়ে বিশ্বকাপে খেলছেন— ইয়াইয়া তোরে ও কোলে তোরের জন্য ব্যাপারটা নিঃসন্দেহে গর্বের। কিন্তু এই মুহূর্তে তাঁরা বিভোর ভাই হারানোর শোকে। আদরের ছোট ভাইয়ের শোক বুকে চেপেই তারা এখন খেলতে নামবেন আইভরিকোস্টের জন্য মহাগুরুত্বপূর্ণ গ্রুপের শেষ খেলাটিতে।

২৮ বছর বয়সী ছোটভাই ইব্রাহিম বেশ কিছু দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা হেরে হোটেলে ফেরার সঙ্গে সঙ্গেই তোরে ভাইয়েরা শুনছেল ভ্রাতৃ-বিয়োগের কথা। ভাইকে শেষ দেখা দেখতে দেশে ফেরাতো দূরে থাক, ভাইয়ের কথা আপাতত মনের মধ্যেই চেপে রাখতে হচ্ছে তাদের। ফুটবলও মাঝে-মধ্যে খুব নিষ্ঠুর হয়!

নক-আউট পর্বের টিকিট পেতে হলে কাল রাতে আইভরিকোস্টের লক্ষ্য একটাই—গ্রিসের বিপক্ষে জয়। সেই চ্যালেঞ্জের সঙ্গে তোরে ভাইদের জন্য আরও একটা ব্যাপার থাকছে। ছোট ভাইয়ের মৃত্যুশোককে শক্তিতে পরিণত করার চ্যালেঞ্জ! জয়ই হতে পারে সদ্যপ্রয়াত ভাইকে দেওয়া তাঁদের শ্রেষ্ঠ উপহার। সূত্র: এএফপি।