ভাইয়ের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়ের নামে কেউ সমালোচনা করলে বোনের ভালো লাগবে? মোটেই না। মারিয়া সোল মেসিরও লাগেনি। এমনই যে, লিওনেল মেসির বোন টুইটারে ‘ঝগড়া’ বাঁধিয়ে দিলেন আর্জেন্টাইন সাংবাদিক মার্টিন লিবারম্যানের সঙ্গে। আর্জেন্টিনায় ফক্স স্পোর্টসের সঞ্চালক এই ভদ্রলোক মেসির সমালোচনা করছেন অনেক দিন ধরেই। এমনকি গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি যে চোটের কারণে খেলেননি আর্জেন্টিনা অধিনায়ক, সেই চোট লিব্যারম্যানের কাছে মোটেই গুরুতর কিছু মনে হয়নি। আর ব্রাজিলের সঙ্গে ৩-০ গোলে হারের পর তো সমালোচনা আরও বেড়েছে। সবকিছুর জবাব মেসির বোন দিলেন কলম্বিয়াকে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়ে দেওয়ার পর। মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর টুইটারে লিখেছেন, ‘আশা করি লিবারম্যান এখন টিভিতে ম্যাচটা দেখছেন!’ লিবারম্যান অবশ্য এটিকে দেখেছেন ‘বোনের আবেগ’ হিসেবে। মার্কা।