প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তবে ক্রিস গেইলের ঘটনা ব্যতিক্রম। তিন-তিনবার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েও অক্ষত রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। ভাগ্যবান কাকে বলে! ড্যারেন স্যামিরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে সংগ্রাম করে যাচ্ছেন, দেশে গেইল তখন চোট থেকে সেরে ওঠার লড়াই করছেন। গত মাসে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ভারত সফরের মাঝপথে দেশে ফিরে যান গেইল। সেই থেকে এই কদিনের মধ্যেই গেইলের এই সিরিজ দুর্ঘটনার অভিজ্ঞতা। টুইটারে গেইল নিজেই জানিয়েছেন, ‘বাড়ি ফেরার পর তিনবার গাড়ি দুর্ঘটনায় পড়েছি...তবে বড় নয়—সৌভাগ্যবশত আমি ভালো আছি। সবাইকে ধন্যবাদ।’ ওয়েবসাইট।