ভাগ্যবান ধোনির অস্ত্র তরুণেরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ ভাগ্যবানই বলতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে বলে নয়, বরং যেভাবে তিনি ট্রফিটা ইংল্যান্ডের হাত থেকে ছিনিয়ে নিলেন, তাঁকে ভাগ্যবান বলতে হয় সে কারণেই।বৃষ্টির কারণে ‘টি-টোয়েন্টি’তে পরিণত হওয়া ম্যাচে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩০ রান। ১৭ ওভার শেষে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে তুলে নেয় ১০২ রান। হাতে ৬ উইকেট রেখে ১৮ বলে ২৮ রান ইংলিশরা তুলে নিতে পারবে না—এ কথা ভাবার লোক কাল রাতে ওই সময় খুব বেশি ছিল না।১৮তম ওভারে কী ভেবে যেন ইশান্ত শর্মার হাতে বল তুলে দিলেন ধোনি। কেল্লা ফতে করে দিলেন ওই লম্বা চুলের পেসারটিই। প্রথম বলে কোনো রান হলো না। দ্বিতীয় বলটিতে সপাটে ছক্কা হাঁকালেন এউইন মরগান। ভারত তখন এক প্রকার ছিটকেই গেছে ম্যাচ থেকে। এর পরপরই নাটক জমে উঠল। ইংল্যান্ডের শরীরে লেগে গেল ইশান্তের জোড়া আঘাত। পর পর দুই বলে দলকে স্বপ্ন দেখাতে থাকা মরগান ও রবি বোপারাকে ফিরিয়ে দিয়ে ইশান্ত ম্যাচের লাগাম এনে দেন ভারতের হাতে।ইশান্ত যদি ভারতকে জয়ের পথ দেখান, তবে বাকি কাজটা সারেন রবীন্দ্র জাদেজা। ক্রমশ নিজেকে ছাড়িয়ে যেতে থাকা এই বামহাতি স্পিনার উনিশতম ওভারে মাত্র চার রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়ে হতাশায় ডুবিয়ে দেন ইংল্যান্ডকে।২০ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩০ রান। ১৭ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১০২ রান। ১৮ বলে চাই ২৮ রান, হাতে ছয়টি উইকেট—স্বাগতিকদের দিকেই ঝুঁকে ছিলে ম্যাচটা। ১৮তম ওভারে কী ভেবে ইশান্ত শর্মার হাতে বল তুলে দিলেন অধিনায়ক ধোনি। প্রথম বলে কোনো রান হলো না। দ্বিতীয় বলে ছক্কা হাঁকালেন এউইন মরগান। ভারত যেন ছিটকে পড়ল ম্যাচ থেকে। এর পরই নাটকীয়ভাবে ইশান্ত শর্মার জোড়া আঘাত। ইংল্যান্ডকে স্বপ্ন দেখানো মরগান ও বোপারাকে পর পর দুই বলে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পেসার। এই জাদেজা কাল ছিলেন ব্যাট হাতেও সফল। ভারতের অসহায় অবস্থার মধ্যে বুক চিতিয়ে লড়াই করে যাওয়ার অন্যতম সেনানী ছিলেন দিনি। তাঁর ব্যাট থেকে ৩৩ রান না এলে ভারতের সংগ্রহ ১২৯ আর হয় না।ব্যাটে-বলে সাফল্যের স্বীকৃতিও পেয়েছেন তিনি হাতেহাতেই। হয়েছেন ম্যাচসেরা। পুরো প্রতিযোগিতায় সবচেয়ে বেশি উইকেট শিকার করার সুবাদে গোল্ডেন বলের পুরস্কারটাও গেছে ওই জাদেজার হাতেই। ম্যাচসেরার পুরস্কারটা হাতে নিয়ে অধিনায়ক ধোনিকেই কৃতিত্ব দিলেন জাদেজা, ‘পুরো প্রতিযোগিতাতেই খুব ইতিবাচক ছিলাম। এই উইকেটে বোলিং উপভোগ করেছি। যখন বল করি, সব সময় অধিনায়কের সমর্থন পাই।’গোল্ডেন ব্যাটের পুরস্কারটা গেছে শিখর ধাওয়ানের হাতে। প্রতিযোগিতাজুড়ে দুর্দান্ত খেলা ধাওয়ান গত রাতে কঠিন উইকেটেও করেন ৩১ রান। টুর্নামেন্টসেরার পুরস্কারটা এ মুহূর্তে ভারতের বন্যাদুর্গত মানুষদের উত্সর্গ করেন উদ্বোধনী এই ব্যাটসম্যান। গোল্ডেন ব্যাটের পুরস্কার পাওয়ায় স্বপ্নপূরণ হয়েছে বলেও জানান ধাওয়ান, ‘এটা আমার স্বপ্ন ছিল। খুব ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে কয়েক বছর দলের বাইরে ছিলাম।’ সূত্র: ক্রিকইনফো।