ভাগ্যবান শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজুকা
ব্রাজুকা

স্মারক হিসেবে দারুণ। বড় হয়ে এই শিশুটিই বলতে পারবে ২০১৪ বিশ্বকাপ খেলা হয়েছে যে বল দিয়ে, তেমনই একটি বল আছে তার কাছেও! শিশুদের দারুণ এই উপহার পাওয়ার সুযোগ করে দিয়েছে এবারের বিশ্বকাপ বল নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। সবাই পাবে না অবশ্য। ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করবে যেসব ব্রাজিলিয়ান শিশু, শুধু তাদেরই দেওয়া হবে বিশ্বকাপের বল ‘ব্রাজুকা’। এদিনই আনুষ্ঠানিকভাবে বলটিকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে কিনা! বিশ্বকাপের ১২টি ভেন্যু শহরের নির্দিষ্ট কিছু স্থানে জন্মসনদ জমা দিয়ে শিশুদের মা-বাবারা সংগ্রহ করতে পারবেন অ্যাডিডাসের এই উপহার। ওয়েবসাইট।