ভাগ্যবান সমর্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো লিগে একের পর এক দলের পরাজয়। তার ওপর গেফলে আইএফের অ্যাওয়ে ম্যাচটি ছিল সাত শ মাইল দূরে কালমার মাঠে। কোন সমর্থকের এমন দায় পড়েছে যে ওই ম্যাচ দেখতে যাবেন? তবে একজন সমর্থক ঠিকই গেছেন। সুইডেনের শীর্ষ লিগে মাত্র চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় নিচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা গেফলের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত মহাভাগ্যবান ওই সমর্থক। আর জিততে ভুলে যাওয়া দলটি সেই ম্যাচ জিতে নিল ১-০ গোলে। দলের উদ্যাপনের সঙ্গী হলেন সেই সমর্থকও। গ্যালারির যেখানটায় বসেছিলেন, ম্যাচ শেষ হতেই সেখানেই ছুটে গেলেন গেফলের ফুটবলাররা। তাঁর সামনেই নেচে-গেয়ে উদ্যাপন করলেন জয়টা। দ্য সান।