ভাগ্যিস রেপ্লিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪২ বছরের পুরোনো টুর্নামেন্ট, ফুটবল ইতিহাসেরই সবচেয়ে প্রাচীন। সেই স্কটিশ কাপের ট্রফিটাই কিনা ভেঙে গেল! অত আঁতকে ওঠার কিছু নেই, এ রকম কিছু হলে সেটা ভীষণ দুঃখজনক হতো। স্কটিশ কাপের ট্রফিটা একটু চোট পেয়েছে বটে, তবে আসল ট্রফি নয়, রেপ্লিকা। যেভাবে পেয়েছে সেটাও কম অবাক করার নয়। সামনের ৩০ মে এই টুর্নামেন্টের ফাইনাল। দুই দিন আগে তাই রেপ্লিকার ছবি তুলতে এসেছিলেন আলোকচিত্রীরা। একজন বেখেয়ালে একটু বেশিই কাছাকাছি চলে যান। ট্রফির সঙ্গে ধাক্কা লেগে যায়, পরে সেটি পড়ে গিয়ে ভেঙে যায় একপাশ। এখন সেটিকে তড়িঘড়ি করে মেরামতের জন্য দেওয়া হয়েছে। তবে ফাইনালের আগে পাওয়া যাবে কি না সেটা নিশ্চিত নয়। তাও ভালো, আসল ট্রফিটা হ্যাম্পেডেনে নিরাপদে আছে। রেপ্লিকা তো আরেকটা তৈরি করাই যাবে! ইএসপিএন।