প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা আসলেই কেউ জানে না। আজ যে আমির, কাল সে হয়ে যেতে পারে ফকির। কেনি স্যানসমকেই দেখুন। আশির দশকে দাপিয়ে বেড়িয়েছেন সবুজ মাঠ। ইংল্যান্ড ও আর্সেনালের হয়ে কাটিয়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। সেই স্যানসমের মাথার ওপর এখন কোনো ছাদ নেই। থাকছেন খোলা আকাশের নিচে, পকেটে নেই ফুটো পয়সাও। মদ আর জুয়াই সর্বস্বান্ত করেছে স্যানসমকে। দ্য সানকে জানিয়েছেন অনেকবার পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হলেও নেশার জগৎ থেকে বের হতে পারেননি। পিএফএ ও আর্সেনাল অবশ্য তাঁকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। এএফপি।