ভাঙা নাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলেছেন, কারও কারও আবার মাঠেই জীবনাবসান হয়েছে। এভাবেই জীবনের শেষ মুহূর্তেও দলের জন্য লড়ে গেছেন অনেক ফুটবলার। তাঁদের কাছ থেকেই হয়তো প্রেরণা পেয়েছেন ক্লিন্ট ডেম্পসি। ভাবলেন, সে তুলনায় নাক তো মামুলি ব্যাপার! অঘটনটি ঘটেছিল যুক্তরাষ্ট্র-ঘানা ম্যাচের ৩২ মিনিটের মাথায়। ঘানার জন বোয়ের বুটের আঘাতে নাক ভেঙে যায় ডেম্পসির। তবু পুরো ম্যাচ খেলা চালিয়ে যান। শুধু তা-ই নয়, ম্যাচের নায়কও বনে যান গোল করে। ২-১ গোলে ঘানার সঙ্গে সেই ম্যাচে জিতেছে যুক্তরাষ্ট্র। আপাতত নাক নিয়ে মাথা ঘামাচ্ছেন না ডেম্পসি। পর্তুগালের সঙ্গে পরবর্তী ম্যাচেও লড়ে যাবেন জানিয়েছেন। ওয়েবসাইট।