ভাজ্জির সমর্থনে কুম্বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফর্ম নেই। ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারছেন না। এ কারণে প্রায় এক বছর ধরে দলের হয়ে খেলার সুযোগ পাননি ভারতীয় অফ স্পিনার হরভজন সিং।নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে হরভজনকে রাখা হয়নি। তবে ঘরের মাঠে এ বছর অনুষ্ঠেয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভাজ্জিকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা স্পিনার অনিল কুম্বলে।‘হরভজন ব্যতিক্রমী বোলার। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের হয়ে ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বর্তমান দুই স্পিনারের (রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝা) পরিপূরক হয়ে কাজ করতে পারে হরভজন। আজ রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের খেলার ধারাবিবরণীর সময় ভারতের সাবেক এই অধিনায়ক এ কথা বলেন।হরভজনের অভিজ্ঞতার ওপর জোর দিয়ে কুম্বলে বলেন, হরভজনের অভিজ্ঞতা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে ওর ৬০০-র বেশি উইকেট রয়েছে।হরভজনের অভিজ্ঞতাকে ভারতীয় নির্বাচকেরা অবশ্য এরই মধ্যে গুরুত্ব দিচ্ছেন। এর প্রমাণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফর্ম না থাকলেও মূলত অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই ভাজ্জিকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই তাঁকে দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। পিটিআই।