ভানুকার সেঞ্চুরির জবাবে জুবায়েরের ৫ উইকেট
শ্রীলঙ্কার রানের পাহাড়ে সহজেই চাপা পড়তে চাইছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ৪২২ রানের জবাবে কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করেছে ৩ উইকেটে ১৭৬।১১০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ৬৬ রান করে অবিচ্ছিন্ন আছেন মেহেদি হাসান (৫৬*) ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন (১৩*)। এর আগে ওপেনার নাজমুল হোসেনের ফিফটিতে (৫৫) শুরুটাও মোটামুটি ভালোই করেছিল বাংলাদেশের যুবারা।বল হাতে সবচেয়ে সফল লেগ স্পিনার জুবায়ের হোসেন। প্রথম দিনের ৩ উইকেটের সঙ্গে কাল নিয়েছেন আরও দুটি। এর একটি শিকার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সেঞ্চুরিয়ান মিনুদ ভানুকার (১১৪)। ভানুকার সেঞ্চুরিতেই রানটা চার শর ওপরে নিয়ে গেছে সফরকারীরা।সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৪২২ (ভানুকা ১১৪, বীরাক্কোডি ৫৯, কুশল ৪৬; মুস্তাফিজ ১/৫৮, রিফাত ০/৫০, জুবায়ের ৫/১৪৬, মোসাদ্দেক ০/৩৮, রাহাতুল ২/৬২, মেহেদি ২/৫৫)। বাংলাদেশ অনূূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ১৭৬/৩ (নাজমুল ৫৫, সাদমান ১৭, ইয়াসির ২৭, মেহেদি ৫৬ ব্যাটিং, মোসাদ্দেক ১৩ ব্যাটিং; টুইরন ৩/৭২)।