ভাবতে পারেননি মেসির বাবাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স মাত্র ২৪। এরই মধ্যে বার্সেলোনার সর্বকালের সর্বাধিক গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। এত কম বয়সেই এত বড় কীর্তি—অন্য আর সবার মতো বিস্মিত মেসির বাবা হোর্হে মেসিও। সিনিয়র মেসি বলেছেন, তিনি স্বপ্নেও ভাবেননি, তাঁর ছেলে এত কম বয়সেই বার্সেলোনার গোল-রেকর্ড ভেঙে দেবেন। গত সপ্তাহে গ্রানাডার বিপক্ষে হ্যাটট্রিক করে সিজার রদ্রিগেজকে (২৩২) টপকে বার্সার সর্বোচ্চ গোলদাতা হন মেসি (২৩৪)। পরশু মায়োর্কার বিপক্ষে গোলটি নিয়ে মেসির গোল হলো ২৩৫টি। ছেলের প্রশংসা করে হোর্হে বলেছেন, ‘আপনি এমন স্বপ্ন সব সময়ই দেখবেন। কিন্তু আমি কখনোই ভাবিনি সে এত কম বয়সেই তা করে ফেলবে। আমার বিশ্বাস, তার অবদান দলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তবে তাকে গোল করতে দেখাটা অসাধারণ। বিশেষ করে এই পরিস্থিতিতে।’ সিনিয়র মেসি জানিয়ে দিয়েছেন ছেলের একটা স্বপ্নের কথাও, সেটি অবশ্য জানে প্রায় সবাই, ‘জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতাটা তার স্বপ্ন। লিও সব সময়ই এটা চায়।’ ওয়েবসাইট।