ভাবনায় ক্যামেরুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-১ গোলে জয়। পরের ম্যাচেই মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র। ব্রাজিলের হেক্সা অভিযানের পথে এভাবে ছন্দপতনে হতাশ সমর্থকেরা। শেষ ষোলোতে পৌঁছাতে আগামীকাল ক্যামেরুনের সঙ্গে অন্তত একটা পয়েন্ট পেতেই হবে সেলেসাওদের।
কিন্তু কাজটা অত সহজ হবে না—অন্তত ডিফেন্ডার মার্সেলোর কাছে এমনটাই মনে হয়েছে, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ না। আমরা জানি, ক্যামেরুনের ম্যাচে আমাদের কাছে সবার কী প্রত্যাশা, কিন্তু ওরা অনেক শক্তিশালী দল এবং অনেক ভালো মানের খেলোয়াড় আছে। তাই আমাদের অবশ্যই মাঠে নেমে নিজেদের কাজটা করতে হবে। আমরা সব সময় আমাদের প্রতিপক্ষকে সমীহ করি।’
দলের অন্যতম ভরসা ফ্রেড এখনো গোলের দেখা পাননি বিশ্বকাপে। কিন্তু শুধু একজনকে ঘিরেই গোল করানোর কোনো পরিকল্পনা থাকে না, ‘আমরা গোল করার জন্য শুধু ফ্রেডকেই বল দিই না। এটা সবারই কাজ। আমাদের এখনো উন্নতির অনেক জায়গা আছে। আমরা খেলতে খেলতে উন্নতি করব।’ ওয়েবসাইট।