ভাবিয়া লিখিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবিয়া লিখিও, লিখিয়া ভাবিও না। স্টেফানে মাঁদা এখন আফসোস ছাড়া আর কী করবেন! বাঘের লেজ নিয়ে নাড়াচাড়া করার ফলটা ভালোই টের পেয়েছেন ফ্রেঞ্চ পত্রিকা লা মঁদের সাংবাদিক। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনাকে নিয়ে একটা বোমা ফাটিয়েছিলেন ২০০৬ সালে। রিয়াল-বার্সাসহ স্পেনের আরও কয়েকটি ক্লাবে নাকি ডোপিংয়ের কালো ছায়া পড়েছে! অভিযোগ গুরুতর বটে। রিয়াল-বার্সা পরে মানহানির মামলা করে বসল লা মঁদের বিরুদ্ধে। এত দিনের কোর্ট-কাচারির পর জানা গেল, ভুল সবই ভুল! লা মঁদের এখন তিন লাখ ইউরো দিতে হচ্ছে রিয়ালকে। বার্সাও এ রকমই পেত, কিন্তু দলিলপত্র ঠিকঠাক হাজির না করায় পেয়েছে মাত্র ১৫ হাজার ইউরো! ওয়েবসাইট।