ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে পরিত্যক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিন ধরেই এমন আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত আশঙ্কাই বাস্তবে রূপ নিল। কোচিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার।ক্রিকইনফো জানায়, মুষলধারে বৃষ্টি পর থেমে যাওয়ায় দেরিতে হলেও ম্যাচ শুরু হবে—এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু বৃষ্টি বাগড়া দেয় আবারও। বল মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা না থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।