ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। টাউন্সভিলে কাল দ্বিতীয় সেমিফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দল নিউজিল্যান্ডের যুবাদের হারিয়েছে ৯ রানে। ভারতের ৯ উইকেটে ২০৯ রানের জবাবে ৫০ ওভার ব্যাটিং করে সমান উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করতে পেরেছে ২০০। এর আগে গত মঙ্গলবার প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের ফাইনাল আগামী পরশু। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।