ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দের বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। এবার আছে ছোটদের বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার অপেক্ষায়। আজ অস্ট্রেলিয়ার টাউন্সভিলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের যুবারা মুখোমুখি স্বাগতিক অস্ট্রেলিয়া যুবদলের।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। ওদিকে কাল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯। নিউজিল্যান্ডকে মাত্র ৯০ রানে অলআউট করে দিয়ে ২ উইকেট হারিয়ে ১৪.৪ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।